
মধুপুর (প্রতিনিধি) মধুপুর, টাঙ্গাইল।
মধুপুরের ৫নং গোলাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন কামনা করলেন বিএনপি নেতা অধ্যাপক মোঃ ফরহাদ তরফদার
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৫নং গোলাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন চেয়েছেন মধুপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোঃ ফরহাদ তরফদার।
তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সাথে নিবিড়ভাবে জড়িত রয়েছেন। এলাকার অবহেলিত, অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এবার একজন সৎ, শিক্ষিত ও যোগ্য জনপ্রতিনিধি হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে ৫নং গোলাবাড়ী ইউনিয়নবাসীর বৃহত্তর পরিসরে সেবা করতে চান।
চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মোঃ ফরহাদ তরফদার বলেন, “আমি সবসময় চেষ্টা করেছি আমার ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর। ৫নং গোলাবাড়ী ইউনিয়নকে একটি আধুনিক, শিক্ষিত, মাদকমুক্ত এবং দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সমর্থন আমার সাথে আছে। আগামী নির্বাচনে জয়লাভ করে আমি এই ইউনিয়নের মানুষের সেবক হয়ে কাজ করতে চাই। তাই আসন্ন নির্বাচনে আমি আমার ইউনিয়নের সকল স্তরের ভোটার, মুরুব্বি, মা-বোন এবং যুবসমাজের কাছে বিনীতভাবে দোয়া ও সমর্থন কামনা করছি।”
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, তিনি এলাকায় একজন পরোপকারী, শিক্ষানুরাগী ও ক্লিন ইমেজের রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। বিশেষ করে এলাকার তরুণ ও যুবসমাজের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। এলাকার সাধারণ ভোটাররাও আগামীতে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।

মধুপুর প্রতিনিধি। 







