
টাঙ্গাইল (প্রতিনিধি):
আজ ১৫ নভেম্বর ২০২৬ তারিখে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, টাঙ্গাইল জনাব আবু সাঈদ মহোদয় টাঙ্গাইল জেলায় নবযোগদানকৃত দুইজন সহকারী কমিশনার (ভূমি)-কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
নবযোগদানকৃত কর্মকর্তারা হলেন ৪০তম বিসিএস প্রশাসন ক্যাডারের জনাব আব্দুল্লাহ বিন জিয়া, সহকারী কমিশনার (ভূমি), সখিপুর এবং ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারের জনাব এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি), মধুপুর।
এ সময় জেলা প্রশাসক মহোদয় নবযোগদানকৃত কর্মকর্তাদের স্বাগত জানান এবং তাঁদের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের আহ্বান জানান। বিশেষ করে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, জনবান্ধব ভূমিসেবা প্রদান এবং সেবাপ্রত্যাশীদের হয়রানিমুক্তভাবে দ্রুত সেবা প্রদানের বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।
টাঙ্গাইল জেলার ভূমি ব্যবস্থাপনাকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করে তুলতে নবযোগদানকৃত কর্মকর্তাদের আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন জেলা প্রশাসক মহোদয়।
নবযোগদানকৃত কর্মকর্তাদের টাঙ্গাইল জেলায় কর্মজীবনের নতুন অধ্যায়ের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

বিশেষ প্রতিনিধি (টাংগাইল) 







