ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অপরাধ দমন, শিক্ষার মানোন্নয়ন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে আলোচনায় ধনবাড়ীর ইউএনও মিস নূরজাহান আক্তার সাথী আসন্ন ৫ নং গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ফরহাদ হোসেন তরফদার টাঙ্গাইল জেলায় নবযোগদানকৃত দুইজন সহকারী কমিশনার (ভূমি)-কে ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসকের মধুপুরে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই, দুই ছিনতাইকারী আটক মধুপুরে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই, দুই ছিনতাইকারী আটক মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ/২৬ উদ্বোধন ধনবাড়ীতে সিএনজি ড্রাইভারকে হাতুড়ি পেটানো এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও আশির্বাদ অনুষ্ঠান মধুপুরে রক্তিপাড়ায় কুচিয়া পুন:খাল খননের শুভ উদ্বোধন মধুপুর রক্তিপাড়ায় কুচিয়া খাল খনন উদ্বোধন
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে আগ্রহীরা আজই যোগাযোগ করুন ০১৫৫২৬৬৪১৪৫

মধুপুরে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই, দুই ছিনতাইকারী আটক

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে মারধর ও ভয়ভীতি দেখিয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে চালকের চিৎকারে স্থানীয় লোকজনের তৎপরতায় ছিনতাই হওয়া অটোরিকশাসহ দুই অভিযুক্তকে আটক করা হয়েছে। পরে পুলিশ তাদের উদ্ধার করা অটোরিকশাসহ থানায় নিয়ে যায়।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মধুপুর উপজেলার ভুটিয়া চৌরাস্তা বাজারের প্রায় ২০০ গজ পূর্বে এ ঘটনা ঘটে।
মধুপুর থানা অফিসার ইনচার্জ একে এম ফজলুল হক জানান, দুই ব্যক্তি যাত্রীবেশে একটি অটোরিকশা ভাড়া করে ভুটিয়া যাওয়ার কথা বলে। গন্তব্যের কাছাকাছি পৌঁছালে তারা অটোরিকশাচালককে মারধর করে এবং ভয়ভীতি দেখিয়ে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়। এ সময় চালকের চিৎকার শুনে ভুটিয়া চৌরাস্তা বাজারে থাকা স্থানীয় লোকজন এগিয়ে এসে অটোরিকশা ও দুই অভিযুক্তকে আটক করেন। পরে খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
আটক ব্যক্তিরা হলেন—সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার আলমপুর (মাথাইল চাপড়) গ্রামের মো. জহুরুল ইসলামের ছেলে মো. নাজমুল হাসান (২০)। তিনি গাজীপুরের কোনাবাড়ী থানার হরিণাচালা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। অপরজন মধুপুর উপজেলার পিরোজপুর গ্রামের মৃত ছামান আলীর ছেলে মো. শফিকুল ইসলাম (২৯)।
এ ঘটনায় ছিনতাই হওয়া প্রায় এক লাখ ২০ হাজার টাকা মূল্যের অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে বলেও জানান মধুপুর থানা অফিসার ইনচার্জ একে এম ফজলুল হক।
এ ঘটনায় ভুক্তভোগী আবদুর রহিম বাদী হয়ে শনিবার(১৪ নভেম্বর) মধুপুর থানায় মামলা দায়ের করেছেন। মধুপুর থানার মামলা নম্বর-২০। এতে দণ্ডবিধির ৩৯২/৪১১ ধারায় অভিযোগ আনা হয়েছে।
ওসি একে এম ফজলুল হক জানান, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

অপরাধ দমন, শিক্ষার মানোন্নয়ন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে আলোচনায় ধনবাড়ীর ইউএনও মিস নূরজাহান আক্তার সাথী

মধুপুরে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই, দুই ছিনতাইকারী আটক

আপডেট সময় ০২:৫৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬